আমরা সেই সে জাতি (২য় খন্ড) - আবুল আসাদ · অধ্যায় ৮৪/৯০
(৮৪) আল-বিরুনীর জ্ঞান পিপাসা
আল-বিরুনীর জ্ঞান পিপাসা
জ্ঞানানুসন্ধিৎসু আল-বিরুনীর মৃত্যুকালীন অবস্থা সম্পর্কে ফকিহ আবুল হাসান বলেনঃ
যখন আমি তাঁর শয্যাপাশে গেলাম, তখন দেখলাম তিনি শ্বাসকষ্টে ভুগছেন। তিনি আমাকে দেখে বললেন, “একদিন আপনি আমাকে নানীর সম্পত্তির অংশ ভাগ সম্পর্কে বলেছিলেন। আপনি কি অনুগ্রহ করে সে কথা বলবেন যাতে আমি তা আবার স্মরণ করতে পারি।”
আমি বললাম, “আপনার এই অবস্থায় সেই আলোচনা আমি কিভাবে তুলি?”
তিনি বললেন, “এ বিষয়টি না জেনে পৃথিবী থেকে যাওয়ার চেয়ে জেনে যাওয়াই ভাল।”
আমি সেই ভাগ-বণ্টনের ফর্মুলা বললাম। আল-বিরুনী তা মুখস্থ করে আমাকে শুনালেন তাঁর ভুল শুধরাবার জন্যে।
এরপর তাঁর শয্যাপাশ থেকে চলে এলাম। রাস্তায় পা দেবার আগেই শুনতে পেলাম সেই জ্ঞানতাপস আর দুনিয়াতে নেই।