আর রাহীকুল মাখতূম রসূলুল্লাহ (সঃ)-এর মহান জীবনী গ্রন্থ [আন্তর্জাতিক সীরাত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ী] লেখকঃ আল্লামা ছফিউর রহমান মোবারকপুরী অধ্যাপক, ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মোনাওয়ারা অনুবাদ ও প্রকাশনাঃ খাদিজা আখতার রেজায়ী · অধ্যায় ১/১
(১) মিনতি আমার রাখো
মিনতি আমার রাখো
বিসমিল্লাহির রাহমানির রাহীম
‘ইয়ুসকাওনা মির রাহীকিম মাখতুম
খেতামুহু মেসকুল ওয়া ফী মালেকা
ফাল ইতানা ফাসিল মোতানাফেসুন’
ছিপি আঁটা (বোতল) থেকে তাদের সেদিন বিশুদ্ধতম পানীয় পান করানো হবে, (পাত্রজাত করার সময়ই)কস্তূরীর সুগন্ধি দিয়ে যার মুখ বন্ধ করে দেয়া হয়েছে। (মূলত এই হচ্ছে সেই লোভনীয় প্রাপ্য) যার প্রতিযোগিতায় বিজয়ী হবার জন্যে প্রতিটি প্রতিযোগীরই এগিয়ে আসা উচিৎ। (সূরা মোতাফফেফীন, আয়াত ২৫-২৬)
আর রাহীকুল মাখতুম-ছিপি আঁটা মূল্যবান পানীয় দিয়ে আল্লাহ তায়ালা সেদিন তার আরশে আযীমে যার জন্যে এই দস্তরখান সাজাবেন, তিনি হচ্ছেন কুল মাখলুকাতের নয়নমণি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
হে নবী, দুনিয়ায় সেই দুর্লভ বস্তু পাওয়ার প্রতিযোগিতায় আল্লাহ তায়ালা সম্মানিত প্রতিযোগীদের তালিকায় আমার নাম আদৌ শামিল করেছেন কিনা- আমি জানিনা, তাই সেদিনের সাজানো দস্তরখানে তোমার কাছে ঠাঁই পাওয়ার আশা আমার জন্যে দুরাশা বটে।
হে আল্লাহ আর রাহীকুল মাখতুম-এর বাংলা অনুবাদের এই মেহনতটুকু তুমি আমার কাছে থেকে গ্রহণ করো। এর বিনিময়ে কোনো জান্নাত নয়, জান্নাতের বালাখানার সাজানো সেই দস্তরখানও নয়, আমি যে তোমার রসূলেরই লোক এই স্বীকৃতিটুকুই তুমি সেদিন তাকে দিতে বলো।
-খাদিজা আখতার রেজায়ী