মূল লেখায় যান
হিকমাহHikmah
প্রবন্ধ

মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং ইসলাম

১ মিনিটে পড়ুন৪ ফেব্রুয়ারি ২০২২
আমরা বিভিন্ন সময়ে দেখছি, সরকারের দুর্নীতিসহ বিভিন্ন কাজের সমলোকনা করার কারণে বাংলাদেশে সংবাদপত্রে স্বাধীনতার দিনের পর দিন রুদ্ধ হয়ে যাচ্ছে। আলজাজিরার ফটোসাংবাদিক শহিদুল আলমের গ্রেফতারের ঘটনা, ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের ‘নিখোঁজ’ হওয়া, কার্টুন শিল্পী আহমেদ কবির কিশোরসহ কয়েকজনকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার। সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচার এখনো হয়নি।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের হিসাবে, ২০২০ সালে মতপ্রকাশের অধিকার এবং সংবাদক্ষেত্রের স্বাধীনতার বিষয়ে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২। বাংলাদেশে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ৪৯ জন সাংবাদিক কার্যক্ষেত্রে প্রাণ দিয়েছেন। সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ২০১৮, আইসিটি অ্যাক্ট, ২০১৩ আইন তৈরী করেছে মতপ্রকাশের অধিকার এবং সংবাদক্ষেত্রের স্বাধীনতা নিয়ন্ত্রনের জন্য।

মানবরোচিত এই গণতান্ত্রিক পুঁজিবাদী ব্যবস্থায় মিশর, জর্ডানসহ বিভিন্ন মুসলিম দেশে আমরা এই চিত্র বেশি দেখতে পারছি। অথচ ইসলামে সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ একটি গুরুত্বপূর্ণ ইবাদত । সেই আলোকে ইসলামী জীবন ব্যবস্থা তথা খিলাফতের সময় মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা নিচ্চিত করা হবে। যেভাবে ওমর (রা:) বিয়ের সময় বেশি মোহরানা প্রদানে নিরুৎসাহিত করলে এক মহিলা সাথে সাথে প্রতিবাদ করলে ওমর (রা.) সিদ্ধান্ত পরিবর্তন করে বললেন, ‘একজন নারী সত্য বলেছে; ওমর ভুল করেছে।’

বিখ্যাত সাহাবি আবদল্লাহ বিন জুবাইর (রা.)-কে হত্যার পর হাজ্জাজ বিন ইউসুফ হজরত আসমা (রা.)-এর কাছে অর্থাৎ হজরত আবু বকর (রা)-এর কন্যার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মনে করি, তুমি তার পার্থিব জীবন নষ্ট করেছ, আর সে তোমার পরকালীন জীবন নষ্ট করেছে। রাসুল (সা.) বলেছিলেন, সাকিফ গোত্রে একজন ঘাতক রয়েছে। ঘাতক হিসেবে তোকে ছাড়া আর কাউকে আমি দেখছি না।’ এরপর অত্যাচারী হাজ্জাজ মাথা নিচু করে এই প্রতিবাদী নারীর সামনে থেকে চলে যায়- (মুসলিম শরিফ)

অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সর্বোত্তম জেহাদ। [মুসনাদ আহমদ : ১৮৮৩০; নাসাঈ : ৪২০৯]

✦আরও পড়ুন

সব দেখুন
প্রবন্ধ

শীঘ্রই ইহুদিরা পরাজিত হবে এবং জেরুজালেম ইসলামী খিলাফতের রাজধানী হবে ইনশাআল্লাহ

ফিলিস্তিন হল মসজিদ আল-আকসার বাড়ি, মক্কার মসজিদ আল-হারামের পরে পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ। এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের…

প্রবন্ধ

ঢাকা বিশ্বের ধীরতম শহরের তালিকায় প্রথম

১৫২টি দেশের ১,২০০ টিরও বেশি শহরের ট্র্যাফিক বিশ্লেষণ করে একটি নতুন সমীক্ষা অনুসারে, বাংলাদেশের কোলাহলপূর্ণ রাজধানী ঢাকা বিশ্বের ধীরতম শহরের তালিকায়…

প্রবন্ধ

মুসলমানদের জন্য রবিউল আউয়ালের শিক্ষা

হে মুসলমানগণ! রবিউল আউয়াল মাসে, সমস্ত মানবজাতির জন্য রহমতস্বরূপ, চূড়ান্ত নবী ও রসূল হিসাবে মুহাম্মদ (সাঃ)-কে নিযুক্ত করার ঘটনা ঘটেছিল। আবু আল-হাসান…