মূল লেখায় যান
হিকমাহHikmah
খিলাফতের ইতিহাস

খলিফা মুতাসিম বিল্লাহর শিক্ষামূলক গল্প

১ মিনিটে পড়ুন১৬ জুন ২০১৮
খলিফা মুতাসিম বিল্লাহর শিক্ষামূলক গল্প
খলিফা মুতাসিম বিল্লাহ যিনি মুসলিম জাহানের খলিফাহ।
সেই সময়কার ঘটনাঃ

একজন মুসলিম মেয়েকে খৃষ্টানরা ধরে নিয়ে প্রহার করছিল, আর মেয়েটি আকাশের দিকে চেয়ে বলছিলো, হে আল্লাহ মুসলিম জাহানের খলিফাহ মুতাসিম আর আমি কাফেরদের নির্যাতনের শিকার, হে আল্লাহ আমাকে এখান থেকে মুক্তির জন্য তুমি মুতাসিমকে প্রেরন করো।

কাফেরদের সরদার মুসলিম মেয়েটির কথা শুনে অট্রহাসী দিয়ে বললো, হে মেয়ে মুতাসিম এখান থেকে অনেক দূরে, এখানে আসতে হলে তাকে উন্নতমানের ঘোড়া লাগবে এবং অনেক দিন সময় লাগবে।

অপর দিকে মুসলিম মেয়েটিকে খৃষ্টান সিপাহীরা যখন ধরে নিয়ে যায়। তখন ঘটনাক্ষমে একজন মুসলিম তা দেখে ফেলে। মুসলিম লোকটি খুব দ্রুত এসে এই ব্যাপারটি আমিরুল মুমিনিনকে বললো। খবর শুনা মাত্রই মুতাসিম বিল্লাহ একাই একটি ঘোড়া নিয়ে সে দিকে দৌড় শুরু করলেন। অপর দিকে মুসলিম সেনারাও তার পিছনে দৌড়াচ্ছে কিন্তু কেও কিছুই জানেনা এই ব্যপারে, শুধু খলিফার পিছনে দৌড়াচ্ছেই। এভাবে যখন তিনি খৃস্টানদের এলাকায় প্রবেশ করলেন এবং নিজেই শত্রুর গায়ে আক্রমণ করলেন তখন তার মুসলিম বাহিনির সেনাদের বুজে আসলো ব্যাপারটি। ঘটনাটি বুঝার পরে সম্মিলিত ভাবে মুসলিমরা শত্রুদেরকে আক্রমণ করেন এবং সমস্ত খ্রিষ্টানদের এলাকা দখল করে নেন। এবং মুসলিম মেয়েটিকে খৃষ্টানদের কবল থেকে উদ্ধার করেন, আল্লাহু আকবার।

একটি কথা স্বরণ রাখা উচিৎ যে, এই মুতাসিম বিল্লাহ ছিলেন একজন মুর্খ আমির অর্থাৎ তার দ্বীনের ব্যপারে এত জ্ঞান ছিলনা। কিন্তু আল্লাহতে এত ভয় ছিল যে, একজন মুসলিম মেয়ের, কাফেরদের দ্বারা গ্রেফতারীর কথা জেনেই কাওকে কোন কিছু না বলে একা একা মুসলিম মেয়েকে উদ্ধারের জন্য ছুটে চললেন, আল্লাহু আকবার। এই ছিল মুসলিমদের ইতিহাস এবং মুসলিম খলিফাদের চিত্র। কিন্তু আজ হাজার মা ও শিশু কাফেরদের নির্যাতনে নিস্পেসিত তাদের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে আসছে তাদেরকে উদ্ধার করার জন্য কেও নেই। হে আল্লাহ আমাদেরকে নির্যাতিত মুসলিমদের সাহায্য করার তাওফিক দাও। আমিন।

✦আরও পড়ুন

সব দেখুন
কুরআনের সংরক্ষণ ও একজন ইহুদী পন্ডিতের ইসলাম গ্রহণ
খিলাফতের ইতিহাস

কুরআনের সংরক্ষণ ও একজন ইহুদী পন্ডিতের ইসলাম গ্রহণ

আব্বাসীয় খলীফা মামূনুর রশীদের দরবারে মাঝে মাঝে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হত। এতে তৎকালীন বিভিন্ন বিষয়ে বিদগ্ধ পন্ডিতগণ…

গর্ব করার মত এক ইতিহাস!!
খিলাফতের ইতিহাস

গর্ব করার মত এক ইতিহাস!!

ওসমানীয় খেলাফত চলছে তখন, ১৮৪৫ সাল। খলিফা আব্দুল মাজিদ ইস্তাম্বুলের মসনদে। এসময়ে এসেও ইউরোপের অবস্থা খুব একটা সুবিধার ছিলনা, বিভিন্ন আর্থিক-সামাজিক…

হযরত ওমরের চুমু!
খিলাফতের ইতিহাস

হযরত ওমরের চুমু!

হযরত ওমরের শাসন চলছে। শুরু হয়েছে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ। যুদ্ধে বন্দি হয়েছেন অনেক মুসলিম সৈনিক। সঙ্গে বন্দি একজন সাহাবিও। রাসূল (সাঃ) - এর…